×

জাতীয়

সেনাবাহিনীর মামলায় গোপালগঞ্জে ৪ আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম

সেনাবাহিনীর মামলায় গোপালগঞ্জে ৪ আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

সেনাবাহিনীর দায়ের করা মামলার গোপালগঞ্জে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আকিকুর রহমান রুসাদ।

গ্রেপ্তার আসামিরা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

র‍্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান আমিনুল হক লাচ্চু এবং বাকিদের স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) আসামিদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট সশস্ত্র বিক্ষোভ করে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App