×

জাতীয়

দুজন সিনিয়রসহ ৫ জেল সুপারকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

দুজন সিনিয়রসহ ৫ জেল সুপারকে বদলি

ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের প্রস্তাবনা আলোকে দুজন সিনিয়র জেল সুপার(ভারপ্রাপ্ত) ও তিন জেল সুপারকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার(ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার(ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারে জেল সুপার হিসেবে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

এআদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App