×

জাতীয়

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান করবেন। সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই কথা জানান। এদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, ড. ইউনূসের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তার কাজ-কর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।

ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র  উপদেষ্টা জানান, ড. ইউনূস প্রতিনিধি দলকে কার্যকর ও  যতটা সম্ভব ছোট  রাখতে চান। তবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন, অধ্যাপক ইউনূস নিউইয়র্কে  অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন। তিনি আরো বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর  পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে  আশা করা হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App