×

জাতীয়

দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পলক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পলক

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান।

গত ৩১ আগস্ট পলককে ৩ দিন করে ৬ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার সূত্রাপুর থানার মামলায় এবং রাজধানীর বাড্ডার ফুঁজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় এ আদেশ দেন আদালত।

রিমান্ড শেষে এদিন পলককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি নিয়ে তা মঞ্জুর করেন বিচারক। অন্যদিকে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকার বনশ্রীতে মিজানুর রহমান হত্যা মামলায় এদিন পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমিন। আর পলকের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। তবে সেই আবেদন নাকচ করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক সাইফুর রহমান। 

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিআইপি আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই ধারাবাহিকতায় এর আগে পলককে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়। 

ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন পলক।তিনি বলেন, আমি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দাবি দাওয়া মেনে নিতে বলেছিলাম। কিন্তু তিনি মানেননি। এসব কথা বলায় ওবায়দুল কাদের আমাকে গণভবন থেকে বের করে দেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের নামে বিভিন্ন মামলার মধ্যেই গত ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পল্টন থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দিশেহারা আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীদের কেউ কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যান দেশে। তাদের অধিকাংশই গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে ‘জীবনশঙ্কা’ থেকে অনেকে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন। 

সরকার পতনের পরদিন ৬ আগস্ট ‘দেশত্যাগের চেষ্টার’ সময় পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়ার খবর এসেছিল। তখন বিমানবন্দরের কর্মকর্তারা বলেছিলেন, পলককে ‘একটি বাহিনীর কাছে’ হস্তান্তর করা হয়েছে। পরে ১৪ আগস্ট তাকে গ্রেপ্তারের খবর আসে। এরপর থেকেই দফায় দফায় রিমান্ডে ছিলেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App