×

জাতীয়

ফের রিমান্ডে দুই হাতে গুলি চালানো সেই রুবেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

ফের রিমান্ডে দুই হাতে গুলি চালানো সেই রুবেল

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো রাজশাহী মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম রুবেলের (৪১) দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ রুবেলকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেলের নামে এরই মধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাব অভিযান চালিয়ে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে। দুই হাতে গুলি চালানো এই রুবেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। জহিরুল ইসলাম রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App