×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ৭৩৪ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ৭৩৪ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মামলা ও জরিমানার পাশাপাশি অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানার টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হজার ৫০০ টাকা। ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

নুসরাত হত্যা সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App