×

জাতীয়

ডেঙ্গু কেড়ে নিলো আরো ৭ প্রাণ, হাসপাতালে ৮৬০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

ডেঙ্গু কেড়ে নিলো আরো ৭ প্রাণ, হাসপাতালে ৮৬০

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৬০ জন।  শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫৬৫ জনে।

এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮২ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ঢাকার বাইরে বরিশালে ১৫ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ বছর সিলেট বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শনিবার নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮৭ জন, ঢাকা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৬৪ জন, খুলনায় ৫৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশালে ১০১ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App