হাসপাতালে ফরহাদ মজহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম
কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত
হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছে ফরহাদ মজহার। ফরহাদ মজহার বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
আরো পড়ুন: ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সিমু আরো জানান, গত চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকেই বেশি অসুস্থ বোধ করায় দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।
