×

জাতীয়

বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও

ছবি : ভোরের কাগজ

আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে- হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত- আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

এর আগে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর অবস্থান দেখা গিয়েছে।

আরো পড়ুন : ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App