×

জাতীয়

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন রিমান্ডে

ছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন রিমান্ডে

এর আগে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App