×

জাতীয়

ট্রাফিক আইন ভাঙায় দুই দিনে ১ কোটি টাকার বেশি জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

ট্রাফিক আইন ভাঙায় দুই দিনে ১ কোটি টাকার বেশি জরিমানা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায়  গত দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে ২৯৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ২৯৫৭টি মামলা করেছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।
এছাড়াও দুই দিনে অভিযানকালে ১২১টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App