×

জাতীয়

সাবেক দুই এমপিসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

সাবেক দুই এমপিসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সাবেক দুই সংসদ সদস্যসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুল হাসান তানিম ও সনিয়া হাসান তন্নি, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার, সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদার।

এদিন দুদকের উপপরিচালক সিরাজুল হক সাবেক এমপি হাবিবসহ তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এছাড়া দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের সহকারী খোরশেদ আলম কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App