×

জাতীয়

গোল্ডেন মনির ১৪ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৪:১৮ পিএম

ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় র‍্যাব। তার বাসা থেকে ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, বাড্ডা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও কেরানীগঞ্জে ২শটির বেশি প্লট আছে গোল্ডেন মনিরের। রাজউক-সহ বিভিন্ন সংস্থার অসাধু ব্যক্তিদের সহযোগিতায় এই সম্পদ গড়েছেন মনির। তার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলকে অর্থ সরবরাহের অভিযোগও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App