×

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তা, ঢাবিতে বিক্ষোভ মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

আসিফ নজরুলকে হেনস্তা, ঢাবিতে বিক্ষোভ মিছিল

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিভোক্ষ মিছিল

সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ছাত্রদল। রবিবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। 

বিক্ষোভ মিছিলে ঢাবি ছাত্রদল ও বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভে ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীরা ৩ দাবি জানান। 

এগুলো হলো, বিদেশের মাটিতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর হামলা ও হেনস্তা করার অপচেষ্টাকারী পলাতক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা; বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

আরো পড়ুন: বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, সন্ধ্যায় শপথ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

চলতি মাসে চার দিন করে ৩ ধাপে লম্বা ছুটির সুযোগ

চলতি মাসে চার দিন করে ৩ ধাপে লম্বা ছুটির সুযোগ

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

‘একসাথে পথ চলার তিন দশক আজ’

‘একসাথে পথ চলার তিন দশক আজ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App