×

জাতীয়

কর্মস্থল থেকে তুলে নেয়ার পর নিখোঁজ পুলিশ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ এএম

কর্মস্থল থেকে তুলে নেয়ার পর নিখোঁজ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। ছবি : সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার পর দুইদিন পরও খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা দুইটার দিকে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে তুলে নেয়া হয়। 

কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আটক বা গ্রেপ্তারের কারণ এবং তাকে কোথায় রাখা হয়েছে, সেটি পরিবারকে জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তবে দুই দিনের বেশি সময় পার হলেও আলেপ উদ্দিনের খোঁজ না পেয়ে তার পরিবার উদ্বিগ্ন।

আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, মঙ্গলবার দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেয়ার সময় তিনি স্ত্রীকে ফোন করে বলেছিলেন, বরিশালের ডিবি তাকে তুলে নিয়ে গেছে।

তিনি জানান, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু তাকে কেন তুলে নিয়ে গেছে, কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কিছু জানতে পারছি না। 

আরো পড়ুন : গুলি করা ৭৪৭ পুলিশ চিহ্নিত: কে কোন পদের, এখন তারা কোথায়

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, আলেপ উদ্দিনকে তুলে নেয়ার কোনো ঘটনা ঘটেনি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। এ বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।

আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। কোনো আভিযানিক দলে (অপারেশনাল) বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেই আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App