×

জাতীয়

মারা গেলেন আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

মারা গেলেন আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থী

সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।

গত জুলাই-আগস্ট আন্দোলনের সময়ে পুলিশের ছোড়া গুলি লাগে আব্দুল্লাহর মাথায়। গুলিবিদ্ধ হয়ে তিন মাস সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সোহরাওয়ার্দী কলেজের মেধাবী এই শিক্ষার্থীকে।

আরো পড়ুন : স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

 চার দিন গ্যাসের স্বল্পচাপে ভুগবে সারা দেশ

চার দিন গ্যাসের স্বল্পচাপে ভুগবে সারা দেশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App