×

জাতীয়

নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

নভেম্বরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী নভেম্বরের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (১৫ নভেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। 

ওই পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এই নাম হবে ফেনগাল। এই নামটি সৌদি আরবের দেওয়া। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরো জানান, নভেম্বর মাসের ২৩ থেকে ২৪ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে একটি লঘু চাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি শক্তিশালি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার ওপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে। 

পলাশ বলেন, আবহাওয়া বিয়ষক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে। তবে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App