×

জাতীয়

ফিরে গেলেন বিক্রম মিশ্রি, ঢাকা-দিল্লির সম্পর্ক কী উন্নতি হবে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

ফিরে গেলেন বিক্রম মিশ্রি, ঢাকা-দিল্লির সম্পর্ক কী উন্নতি হবে?

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৫ আগস্টের পর বাংলাদেশ-ভারতের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। দুই দেশেই বৃদ্ধি পেয়েছে দূরত্ব ও কূটনৈতিক অস্থিরতা। এ অবস্থায় কয়েক ঘণ্টার ঢাকা সফরে সোমবার (৯ ডিসেম্বর) এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিন রাতেই সফর শেষে তিনি ফিরে গেছেন নিজ দেশে। যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিয়েছেন বিক্রম  মিশ্রি। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন এই কূটনীতিবিদ।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকা সফর এটি। সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সবশেষে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত গভীরভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের সম্পর্কও ইতিবাচক ও গঠনমূলক দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। এই সফর ঘিরে ঢাকা-দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে, এমন ইঙ্গিত মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথাতেও। তিনি বলেছেন, বিক্রম মিশ্রির সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হবে, এমনটা আশা করছি। আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক। যেন দুই দেশের মানুষই এর সুফল ভোগ করে। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে।

অনেকে বলছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে দুই দেশের উত্তেজনা খানিকটা কমবে। তবে দুই দেশের সম্পর্কোন্নয়নে বড় ধরনের কোনো অগ্রগতি হবে— এটি আশা করা না গেলেও রাজনৈতিক দূরত্ব কমানোর ক্ষেত্রে একটা সুযোগ তৈরি হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App