×

জাতীয়

তাবলিগের সাদপন্থী শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

তাবলিগের সাদপন্থী শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে তাবলীগ জামায়াতের সাদপন্থী শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) সাথী মোহাম্মদ হোসেন টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন । 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেন।

মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০) ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৪/৫০৬/৩৪ ধারায় অপরাধ করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App