×

জাতীয়

২২ ডিসেম্বর ফের পাঠকের হাতে আসছে ‘আমার দেশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

২২ ডিসেম্বর ফের পাঠকের হাতে আসছে ‘আমার দেশ’

ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের পাঠকের হাতে আসছে দৈনিক ‘আমার দেশ’। রবিবার (২২ ডিসেম্বর) থেকে দৈনিকটি পাবেন পাঠক।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ এর নতুনভাবে বের হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুল-ভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 দৈনিকটির সম্পাদকীয় নীতি সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, আমরা সঠিক খবরটা দেয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেয়া হয়েছে। বক্তব্যে ভুক্তভোগীর কোনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র‌্যাবের বক্তব্য দিয়ে নিউজ করা হতো। দু’পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করবো না।

তিনি বলেন, গত ১৭ বছরের শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করেছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকার কথা  বলেন মাহমুদুর রহমান।

আমার দেশ সম্পাদক বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার প্রচার কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মধ্যে পত্রিকার প্রতি আস্থা ফেরাতে চেষ্টা করবো। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকুক। আমার দেশে সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।

 সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা স্বাধীনতার কথা বলবো। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি। এখনো করবো না। শেখ হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে এডিশনাল কাভারেজ দেইনি। এখনো কোনো দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত, ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App