×

জাতীয়

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিবৃতি

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের আহ্বান

অনলাইন এডিটরস অ্যালায়েন্স

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রবিবার (২৯ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি প্রশাসন সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক যে ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট নয়। এজন্য দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে।

আমরা মনে করি, গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। এজন্য ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App