×

জাতীয়

একই মঞ্চে বয়ান দেবেন আজহারী ও আহমাদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

একই মঞ্চে বয়ান দেবেন আজহারী ও আহমাদুল্লাহ

ড. মিজানুর রহমান আজহারী-শায়খ আহমাদুল্লাহ

একই মঞ্চে বয়ান দেবেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে তারা এ বয়ান দেবেন।

জানা গেছে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ মাহফিলের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি)। মাহফিলে প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেছেন মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ ও বাদ এশা আলোচনা করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

আদ-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি। এখানে ইসলামী কৃষ্টি-কালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল দিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে। এখানে শুধু ওয়াজ মাহফিল নয়; এখানে হজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, দেশের প্রখ্যাত ছয় আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। এ ব্যতিক্রমী আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরো ২০০ থেকে ৩০০ বিঘা জমিজুড়ে এ মাহফিলের মাঠ। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি, বাথরুম ও ওজুখানার ব্যবস্থা রয়েছে। ২০টি এলইডি স্কিন মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এ এলইডি স্কিন। 

এছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App