×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী এনামুরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

সাবেক প্রতিমন্ত্রী এনামুরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

ডা. মো. এনামুর রহমান

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার সাভারে দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. এনামুর রহমানসহ ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে সাভার মডেল থানায় মামলাটি করা হয়। মামলার বাদী গুলিতে আহত দোকান কর্মচারী মোহাম্মদ এরশাদ (৪৪)। তিনি সাভার পৌরসভার চাঁপাইন এলাকার মুক্তার আলীর ছেলে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা-হাঙ্গামা, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখমসহ হত্যাচেষ্টার হুকুম দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নূরে আলম সিদ্দিকী নিউটন, রমজান আলী, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুদ চৌধুরী ও ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে মাসুদ চৌধুরী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের প্রথম পর্যায়ে ১৮ জুলাই বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে চৌরঙ্গী মার্কেটের সামনে ডান ও বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন মো. এরশাদ। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App