×

জাতীয়

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ণিত ৬ জনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এতদ্বারা বাতিল করা হলো। বর্ণিত এসব সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ হয়েছে।

আরো পড়ুন: বাতিল হওয়া আলোচিত রেলওয়ের নিয়োগ পরীক্ষা মার্চে

নিয়োগ বাতিল হওয়া ৬ সদস্য হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মো. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহ্‌মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App