×

জাতীয়

সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, বিএসএফের গুলি, পাঁচজন আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, বিএসএফের গুলি, পাঁচজন আহত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ উত্তেজনা শুরু হয়, যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের ৫০০ থেকে ৬০০ ভারতীয় নাগরিককে জড়ো করে।

এ সময় একাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, যখন ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে।

পরে বিএসএফ এসে বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেয়ার চেষ্টাও করে।

সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়া সত্ত্বেও স্থানীয়রা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা থেমে থেমে চলতে থাকে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এ ঘটনার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App