×

জাতীয়

বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটি বলছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর জয়শঙ্করের সঙ্গে নিজের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

আরো পড়ুন : ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ‘তৎপর’ যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনীতিকরা

পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলা ঠিক হবে না।

এদিকে ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বলে জানা গেছে। 

চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App