×

জাতীয়

দেশে বিদেশি বিনিয়োগে বড় পতন, কমলো ৭১ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

দেশে বিদেশি বিনিয়োগে বড় পতন, কমলো ৭১ শতাংশ

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশি বিনিয়োগে ৭১ শতাংশের বেশি পতন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ প্রায় চার ভাগের এক ভাগে নেমে এসেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাত্র ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে বিনিয়োগ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার।

গত রবিবার প্রধান উপদেষ্টার কাছে অর্থ মন্ত্রণালয় দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন জমা দেয়, যেখানে বিদেশি বিনিয়োগে এই বড় ধরনের পতনের চিত্র উঠে এসেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যবসায়িক পরিবেশ উন্নত না হওয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দেশি বিনিয়োগ কম থাকার কারণেই বিদেশি বিনিয়োগ কমছে। দেশি শিল্পোদ্যোক্তারা বলছেন, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে না।

এই বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসা সহজ করার ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। এছাড়া চলমান রাজনৈতিক অনিশ্চয়তা আছে। তাই নতুন করে বিদেশি বিনিয়োগ আসছে না। এখানে যেসব বিদেশি বিনিয়োগ করেছে, তাদের অবণ্টিত মুনাফা আবার বিনিয়োগ করছে। যেখানে দেশের ভেতরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র ৭ শতাংশ, সেখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, সুশাসন ও জবাবদিহি ঘাটতি—এসব সমস্যার সমাধান করতে হবে। 

নতুন বিদেশি বিনিয়োগ যে বাড়ছে না, সেই চিত্রও উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে দেড় শ কোটি ডলারে মতো বিদেশি বিনিয়োগ এসেছে। এরমধ্যে ইকুইটি বিনিয়োগ বা নতুন বিনিয়োগের পরিমাণ মাত্র ৬৬ কোটি ৮০ লাখ ডলার। 

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, প্রান্তিক হিসাবেও চলতি অর্থবছরের বিদেশি বিনিয়োগ কমেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে প্রায় ১৫ কোটি ডলার। পরের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এসেছে প্রায় সাত কোটি ডলারের কাছাকাছি। বাংলাদেশের এফডিআইয়ের বড় অংশই আগে থেকে দেশে বিনিয়োগ করা কোম্পানির আয় ও অবণ্টিত লাভের পুনর্বিনিয়োগের মাধ্যমে আসে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ভেনেজুয়েলায় ভূমিকম্প ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘ডিপফেক’ অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সাবেক এমপি নূর মোহাম্মদ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App