×

জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে: আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০৯ পিএম

সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলা হয়, ‘ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে। আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি। রিজিওনাল ফুটবলের ভিত্তি তৈরি করার, শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার এখনই সময়।’

বাফুফেকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপর এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, লাল-সবুজের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের হাতে স্বাক্ষরিত জার্সি শুধু একটি জার্সি নয়, এটি আমাদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতীক। যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এই সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।’

উপদেষ্টা এক পোস্টে তারুণ্যের উৎসব ২০২৫ এর থিম সং ‘আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবীর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

৫ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

গাজীপুর ৫ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

উজ্জ্বল হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উজ্জ্বল হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App