×

বরিশাল

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:২৮ পিএম

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হয়েছে। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদার (৮০) বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তার মেয়ে শিউলি (৪০) ঢাকায় থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফেরার পথে বরিশাল নগরীর কদমতলী এলাকায় একটি অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শিউলি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাবার মৃত্যুসংবাদ শুনে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ি ফেরার পথে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দেরও ব্যথিত করেছে। একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুতে সরমহল গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

এডিবির পূর্বাভাস চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App