×

খেলা

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:২৫ পিএম

মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান

ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের তৃতীয় দল হিসেবে ১০০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার নজির গড়ল ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা।

আজ শনিবার (৩০ মে) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ খেলতে নেমে এই ঐতিহাসিক গৌরব অর্জন করে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটের দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এটি এক মহিমান্বিত অধ্যায়।

পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের সূচনা হয়েছিল ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্তিখাব আলমের নেতৃত্বে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল তারা। আর আজ পেসার শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে ১০০০তম ম্যাচ খেলতে নামল দলটি।

গত ৫৩ বছরের ওয়ানডে ইতিহাসে পাকিস্তান ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শহীদ আফ্রিদির মতো অসংখ্য কিংবদন্তি তারকা ক্রিকেটারকে।

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৯২ সালে। সেবার ইমরান খানের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। এরপর ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। এ ছাড়া বাবর আজমের নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App