×

জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: ভোরের কাগজ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে পাথর মেরে হত্যার ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিনের বেলায় প্রকাশ্যে এমন নির্মম ও নৃশংস ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা।

হত্যার এ লোমহর্ষক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই- তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বিচার চেয়ে রাজপথে নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এ হত্যাকাণ্ডের জন্য অনেকেই বিএনপিকে দায়ী করে দলটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।

এমনই এক পরিস্থিতিতে সামাজিকমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল শনিবার (১২ জুলাই) ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে তার পুরোনো একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আসিফ নজরুল লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই উনাকে ছোট করার চেষ্টা হতো, আমার একটা লেখা ফেসবুকে দিয়ে দিতাম।

তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এ লেখাটা দিতে হবে আবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App