×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৫:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায় শুরু’ শুরু বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, এই দ্বিতীয় অধ্যায়ে সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও সুন্দরভাবে করা। এছাড়া আরও দুটো কাজ আছে। একটা হলো রিফর্ম বা সংস্কার। আরেকটা হলো ট্রায়াল বা বিচার।

প্রেস সচিব জানান, ৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদ মোট ৪১টি বৈঠক করেছে। এই সময়ের মধ্যে ৩১৫টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়নাধীন আছে ৬৮টি। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ প্রণয়ন করেছে ৫৬টি। আর প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App