×

জাতীয়

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩তম সভা শেষে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে কোনও প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশে মাদক ধরা পড়ছে বেশি। দেশে মাদক প্রবেশ বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। একে নির্মূল করতে হবে। না হলে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

এসময় তিনি বলেন, এবার ইলিশের প্রজনন কিছুটা কম হয়েছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। ইলিশের প্রজনন কমা রোধ করা এবং মা ইলিশ ও জাটকা নিধন কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App