×

জাতীয়

১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম

লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে আরো ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে আরো ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। দলটি এই কর্মসূচি ঘোষণা করার পর থেকেই রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং নাশকতার আশঙ্কা দেখা দেয়। এই অপতৎপরতা রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিকেও মাঠে নামানো হয়েছে।

গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এই রায়কে ঘিরেই ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ আওয়ামী লীগ।

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রায় ঘোষণাকে ঘিরে যেন কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্যই রাজধানী ও এর আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ প্রবেশপথগুলোতে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App