×

জাতীয়

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন তিন কর্মকর্তাকে পরিচালক পদে চলতি দায়িত্বে পদায়ন করেছে। সোমবার (১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

চলতি দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তা হলেন, এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

আদেশ অনুযায়ী, এ এস এম সাজ্জাদ হোসেনকে পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমানকে পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App