×

জাতীয়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের সামনে চিৎকার-চেঁচামেচি করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে চিৎকার করতে থাকেন। তারা বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলছিলেন।

তিনি বলেন, ওই সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এ ধরনের স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ চিৎকার-চেঁচামেচির পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

আরো পড়ুন : বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

প্রেস মিনিস্টার আরো জানান, এ ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা হয়নি এবং কোনো বস্তু নিক্ষেপের ঘটনাও ঘটেনি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. ফয়সাল মাহমুদ বলেন, এ ধরনের হুমকি থাকতে পারে। তিনি জানান, ওই ব্যক্তিরা হিন্দি ও বাংলার মিশ্রণে বলছিলেন—‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’

ঘটনার পরপরই রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকে ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে চলে গেছেন এবং এ ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App