×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মাঠে নামলো সশস্ত্র বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

মাঠে নামলো সশস্ত্র বাহিনী

ছবি: ইন্টারনেট

জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান অভিযানে সেনাবাহিনী এখন পর্যন্ত ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, দিন-তারিখ ঘোষণার পর বর্তমান পরিস্থিতি আগের নির্বাচনের তুলনায় অনেক ভালো এবং আসন্ন নির্বাচন হবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ সফরে আগামীকাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

শেষ সফরে আগামীকাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

জাতীয় নির্বাচন না হওয়ার সুযোগ নেই

সেনাপ্রধান জাতীয় নির্বাচন না হওয়ার সুযোগ নেই

একই দিনে দু’দফা বাড়লো সোনার দাম

একই দিনে দু’দফা বাড়লো সোনার দাম

রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ

গার্ডিয়ানের প্রতিবেদন রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App