×

আন্তর্জাতিক

ইরান চুক্তি না করলে ভয়াবহ কিছু ঘটবে: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

ইরান চুক্তি না করলে ভয়াবহ কিছু ঘটবে: ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আগামী শুক্রবার তুরস্কে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে তবে ‘‘খারাপ জিনিস” ঘটতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজ অগ্রসর হলে, বড় বহর— বড় এবং সেরা— ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনও সমাধান হয়, অসাধারণ হবে। কিন্তু যদি 

তা না হয় তাহলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটবে।”

ইরানের কাছে যুক্তরাষ্ট্র কি চায়?

গত বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের কয়েকজন সূত্র জানান, আমাদের সঙ্গে আলোচনা শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট তিনটি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো- ইউরেনিয়াম মজুদকরণ শূন্যে নামিয়ে আনতে হবে; ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে; হুতি, হিজবুল্লাহসহ অন্যান্য প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করতে হবে।

তেহরান ট্রাম্পের এসকল শর্ত মানবে বলে ইঙ্গিত দিয়ে আসছে। তবে ইরানের দু’জন সূত্র বলেছে, ‘তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ব্যাপারে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আলোচনা হবে না।’

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে মধ্যপ্রাচ্যের দু’জন আঞ্চলিক কর্মকর্তা জানান, ‘ইরান পারমাণবিক কার্যক্রম স্থগিত বা পুরোপুরি বন্ধ করে দিতেও রাজি আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

জাপান-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি সই

তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে  উৎসবমুখর পরিবেশ

তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

বিমানবাহী ক্যারিয়ার সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

বিমানবাহী ক্যারিয়ার সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App