×

জাতীয়

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এসময় তিনি বলেছেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হেফাজত আমির এই ঘোষণা দেন। 

এ সময় তিনি উপস্থিত আলেম সমাজের উদ্দেশে বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।’’

মুহিব্বুল্লাহ বাবুনগরী আরো বলেন, ‘‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বিনের সঠিক ব্যাখ্যা দেয় না।

তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’’ অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম

কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম

জামায়াত নেতা আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জামায়াত নেতা আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App