×

জাতীয়

মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডার নিয়োগ দেবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডার নিয়োগ দেবে সরকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে  ৮ মার্চ পর্যন্ত অনলাইনে চলবে এই আবেদন প্রক্রিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক।’

‘গত ১ ফেব্রুয়ারি অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘এই নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর হবে ৫০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App