×

জাতীয়

কিভাবে দেখবেন ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

কিভাবে দেখবেন ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল?

ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে প্রিলিমিনারিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে।

পিএসসি জানায়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএস করেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে যে কোনো মোবাইল ফোন থেকে PSC50 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বরসহ ‘Qualified’ অথবা ‘Not Qualified’ হিসেবে ফল জানানো হবে।

এদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। কমিশনের তথ্যমতে, আগামী ৯ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হতে পারে। সব পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য ঘোষিত কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, কমিশন নির্ধারিত প্রয়োজনীয় ডকুমেন্টস, সনদ বা প্রত্যয়নপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে কিংবা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিল করা হবে।

এ ছাড়া আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্য গোপন, জাল সনদ উপস্থাপন, বয়স বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদে টেম্পারিং বা পরিবর্তন, কিংবা গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। নন-ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App