×

জাতীয়

প্রধান উপদেষ্টা

একটি চিহ্নিত মহল ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

একটি চিহ্নিত মহল ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল গুজব ছড়িয়ে জনগণের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সহ্য করা হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটকে কেন্দ্র করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থা দুর্বল করা।

ড. ইউনূস নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে এবং দায়িত্বশীল আচরণ করতে। তিনি উল্লেখ করেন, গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ হলো সচেতনতা ও সত্য তথ্য। নির্বাচন নিয়ে গত কয়েক মাসে যারা উদ্দেশ্যমূলকভাবে সন্দেহ তৈরি করার চেষ্টা করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে এবং জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যেন অপপ্রচার থেকে নিজেদের দূরে রাখে এবং তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে। সঠিক তথ্য জানার জন্য “নির্বাচন বন্ধু” হটলাইন ৩৩৩-এ যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। তিনি এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেন।

তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সম্পন্ন করবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App