×

জাতীয়

অভিযোগ জামায়াত প্রার্থীর

বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের বাসায় নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান গোপন বৈঠক করেছেন—এ অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী (পুর)। তিনি অভিযোগ করেন, দায়িত্বে থাকা অবস্থায় ওই কর্মকর্তা গতকাল বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেছেন।

এ বিষয়ে ছবি ও ভিডিও সংবলিত পেনড্রাইভও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় কোনো কর্মকর্তার একজন প্রার্থীর বাসায় গিয়ে গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রার্থীর সঙ্গে সখ্যতা বজায় রাখেন, তাহলে ওই আসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত, হ্যাঁ অথবা না বলুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত, হ্যাঁ অথবা না বলুন

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App