×

আইন-বিচার

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে তারা সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত কোনো বাণিজ্যিক কোচিং কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

সোমবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়েছে, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন রাখা এবং বিচারিক দায়িত্ব পালনে পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক উদ্দেশ্যে নিজের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণায় ব্যবহার করতে পারবেন না। একইভাবে অন্য কেউ এসব তথ্য ব্যবহার করলে তার অনুমোদনও দেওয়া যাবে না।

আরও পড়ুন: ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের সময় পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ কিংবা ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

বাণিজ্যিকভাবে পরিচালিত সরাসরি বা অনলাইন কোচিংয়ের জন্য কোনো ধরনের শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ থেকেও জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বিরত থাকতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের পরিপত্রে আরও সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনার কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রযোজ্য শৃঙ্খলাবিষয়ক আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App