×

জাতীয়

মঞ্জুরুল মুন্সীকে সংযত হয়ে কথা বলার নির্দেশ আদালতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

মঞ্জুরুল মুন্সীকে সংযত হয়ে কথা বলার নির্দেশ আদালতের

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে সংযত হয়ে কথা বলার নির্দেশনা দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা- ৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি (সদর সিভিল কোর্টের জজ) প্রথম শ্রেণির সিনিয়র বিচারক তাফরিমা তাবাসুম এ নির্দেশনা দেন।

মঞ্জুরুল আহসান মূন্সীকে বিচারক তাফরিমা তাবাসুম বলেন, আপনি বয়স্ক লোক, আপনার বিরুদ্ধে ফোনে অনেক অভিযোগ পাচ্ছি, আমরা প্রেসারে আছি। আপনি একটু কথা সংযত হয়ে বলুন।

এসময় মঞ্জুরুল আহসান মুন্সী তার লিখিত বক্তব্য দেন এবং নির্বাচনী সভায় তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেন।

এসময় মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ, কুমিল্লার বারের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল আউয়াল ভূঁইয়া ও অ্যাডভোকেট আমানুর রহমান খান তারিক।

মঙ্গলবার রাতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বুধবার দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাকে বলা হয়েছিল।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এদিকে বুধবার সাবেক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপিকে আমৃত্যু ধারণ করে চলব। আমি বিএনপি থেকে নোমিনেশন পাওয়া সত্ত্বেও একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রেখেছে। প্রিয় দেবীদ্বারবাসী, এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় বিএনপি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App