×

জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক ৬

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পাঁচ নারী ও এক পুরুষকে গুলশান থানায় নিয়ে আসা হয়।

গুলশান থানা-পুলশ জানায়, ‘ওই ব্যক্তিরা মূলত সাহায্যের আবেদন নিয়ে সেখানে এসেছিলেন।’

জানা গেছে, ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়ার জন্য প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিলেন তারা। এরপর সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি। পরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)- এর পক্ষ থেকে বিষয়টি গুলশান থানাকে জানানো হলে তাদের থানায় নিয়ে আসে পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি। পরে এসএসএফ বিষয়টি আমাদের অবহিত করলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।’

ওসি আরো বলেন, ‘থানায় আনার পর ওই ব্যক্তিদের ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App