হঠাৎ অসুস্থ জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুল পশ্চিম থানায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাজধানীর কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শফিকুর রহমানের। সেখানে
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, ‘আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের। তিনি যাত্রাও করেছিলেন।’
তিনি আরো বলেন, ইফতার মাহফিলে যাত্রাপথে হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। এ কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, যোগ করেন আব্দুর রহমান মুসা।
