×

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধ

দুবাইয়ে আটকে পড়া ‘ইউএস বাংলা’র কর্মীরা নিরাপদে ফিরেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

দুবাইয়ে আটকে পড়া ‘ইউএস বাংলা’র কর্মীরা নিরাপদে ফিরেছেন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান ‘ইউএস বাংলা এয়ারলাইন্স’-এর ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু নিরাপদে দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) ইউএস-বাংলা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে যে, সোমবার রাত আড়াইটার দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাদের সেই ৩৯ কর্মী।

ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থাজনিত কারণে আকাশপথ অস্থিতিশীল ও সীমাবদ্ধ হয়ে পড়ায় তাদের নিয়মিত ফ্লাইট BS344 (বোয়িং ৭৩৭) দুবাই বিমানবন্দরে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এর ফলে ওই ফ্লাইটে কর্মরত ৩৯ জন পাইলট ও ক্রু সেখানে আটকা পড়েন। সংবেদনশীল পরিস্থিতিতে দুবাই বিমানবন্দরে কার্যক্রম অত্যন্ত সীমিত আকারে  পরিচালনা হওয়ায়, আটকে পড়াদের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠা তৈরি হয়।

ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার মাধ্যমে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার প্রয়াস চালায় এবং শেষ পর্যস্ত স্বল্প সময়ের জন্য একটি বিশেষ ফ্লাইট উড্ডয়নের অনুমতি মেলে।

যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটিই ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার। সফলভাবে ফিরে আসা পাইলট ও ক্রুদের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছে এয়ারলাইন্সটি।

টাইমলাইন: পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App