×

জাতীয়

যে ছবি দুদক চেয়াম্যানের চাকরি ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম

যে ছবি দুদক চেয়াম্যানের চাকরি ছাড়ালো

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তার সঙ্গে আরও পদ ছাড়েন দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ।

দুদকের বিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সহকারী একান্ত সচিব ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বরাবরই ড. মোমেনের সুসম্পর্ক আছে বলেই আশেপাশের সবাই জানে। 

কিন্তু সেই ড. মোমেনের এভাবে এই সময়ে পদত্যাগ সবাইকেই কিছুটা বিস্মিত করে। তবে তাঁর এই প্রস্থানের পেছনে যে ঘটনার কথা জানা গেছে, তা যেমন কিছুটা দুঃখজনক, তেমনই কিছুটা হাস্যকরও বটে। 

মূলত বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট করা একটি ইফতার অনুষ্ঠানের ছবি নিয়েই যত গোলমাল।

পুরো ঘটনা বলতে যেটা জানা যায়, গেলো শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুদক চেয়ারম্যান ড. মোমেন সরকারের অনুমতি ছাড়াই সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের আমন্ত্রণে ইফতার পার্টিতে যোগ দেন। মিন্টু রোডের সরকারি বাসভবনে আয়োজিত ওই ইফতার পার্টিতে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিদায়ী অনেক উপদেষ্টা অংশ নেন। আলোচনা আছে নির্বাচন বিলম্বিত করতে যে কয়জন উপদেষ্টা চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ফাওজুল কবির খান। এ প্রক্রিয়ায় জড়িত উপদেষ্টাদের গতিবিধি নিয়ে সরকারেও এক ধরনের অস্বস্তি ছিল। ঘরোয়া ওই ইফতার পার্টির তথ্য ও ছবি প্রথম ফেসবুকে শেয়ার করেন বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর সেখানেই দুদক চেয়ারম্যান ও কমিশনারের উপস্থিতির বিষয়ে সরকারের ঊর্ধ্বতনরা জানতে পারেন এবং বিষয়টি নিয়ে সরকারের ওপর মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় চাকরি ছাড়তে হয় দুদক চেয়ারম্যানসহ তার পুরো কমিশনকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইফতার পার্টির ছবি ফাঁসে পর পরিস্থিতি এমন দাঁড়ায় যে, কমিশনকে আচমকাই সরে দাঁড়াতে হয়। নিয়ম অনুযায়ী এক মাস সময় নিয়ে দায়িত্ব ছাড়ার আবেদন করেন চেয়ারম্যান ও কমিশনাররা। তবে সরকারের তরফে বলা হয়, এক মাস সময় নেয়ার প্রয়োজন নেই। তাৎক্ষণিক পদত্যাগপত্র গৃহীত হবে। তবে এক মাসের বেতনসহ সুযোগ-সুবিধা দেয়া হবে।

ইফতার পার্টিতে অংশ নেয়া ছাড়াও ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে গত বছরের ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের এক অনুষ্ঠানে ড. আবদুল মোমেনের একটি বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। নির্বাচনের আগে জামায়াত-এনসিপি জোটও এ ধরনের বক্তব্য দেয় নির্বাচনী সভা সমাবেশে। নির্বাচনের আগে দুদক চেয়ারম্যানের 

এই রাজনৈতিক বক্তব্য নিয়ে তখনই প্রশ্ন উঠেছিলো বিভিন্ন মহল থেকে।

আরো পড়ুন: দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App