×

জাতীয়

পিআইবি মহাপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

পিআইবি মহাপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজ’র ব্যানারে এ আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিআইবি সাংবাদিকদের নিয়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।’

১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠিত হয়। দীর্ঘকাল যাবত এই প্রতিষ্ঠানটি দুর্নীতির ঊর্ধ্বে থেকে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসলেও গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে এখানে ব্যাপক রদবদল ও অবক্ষয় ঘটে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও পিআইবি-তে দুর্নীতির নানা আলামত পরিলক্ষিত হচ্ছে।

বর্তমান মহাপরিচালক ফারুক ওয়াসিফ বিগত সরকারের আমল থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তার নিয়োগের পর থেকেই পিআইবি-তে দুর্নীতির মহোৎসব শুরু হয়। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ফলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ফিরিয়ে আনতে তার অপসারণ এখন সময়ের দাবি।

বক্তারা বলেন, ‘গত ১৭ বছরে পিআইবিতে লোক দেখানো ইভেন্ট ছিল অনেকগুলো। সেই লোক দেখানো ইভেন্টের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। শুধু নিজের অ্যাকাউন্টেই নয়, বরং তার আত্মীয়স্বজনের অনেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকিয়েছেন। দুর্নীতিতে কতটুকু অনভিজ্ঞ হলে, কতটুকু বেপরোয়া হলে এই কাজগুলো তিনি করতে পারেন।’

ইভেন্টের তারিখে বড় কোনো ইভেন্ট তো হয়ইনি, এমনকি কোনো ছোটোখাটো প্রোগ্রামও হয়নি।

বক্তারা আরো বলেন, ‘সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও আসিফ নজরুল পক্ষপাতিত্ব করে অযোগ্য লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ দেওয়ার পরে প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাদে অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব গ্রহণের আগের ও পরের সম্পদের বিষয়ে তদন্ত করতে হবে। এ চুক্তিভিত্তিক নিয়োগগুলো তারা কীভাবে দিয়েছেন এর তদন্ত করতে হবে। তারা টাকা খেয়ে এই নিয়োগ দিয়েছেন নাকি আত্মীয়স্বজনকে দিয়েছেন– এটাও তদন্ত করে বের করতে হবে। এসময় তারা তথ্যমন্ত্রীর কাছে ফারুক ওয়াসিফকে অপসারণের দাবি জানান।’

মানববন্ধনে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক এম মোনায়েম, নাগরিক সমাজের প্রতিনিধি মো. খলিলুর রহমান, পিআইবির সাবেক কর্মকর্তা আমির হোসেন, কর্মচারী মো. আলী হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App